বিমান বন্দর থানা পুলিশের অভিযানে ৪৮ জন গ্রেপ্তার
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে কমপক্ষে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে।
বিমান বন্দর থানা পুলিশ সকাল সাড়ে দশটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত এই অভিযান চালায়।
বিমান বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, বিমান বন্দর ম্যাজিস্ট্রেট আদালতে বিচার শেষে জরিমানা অনাদায়ে তাদের মধ্যে ২৭ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং জরিমানা আদায় করে বাদবাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন নফহবংি২৪.পড়স কে জানান, বিমান বন্দরের পরিবেশ স্বচ্ছ রাখতে এবং পরিবহন দালাল ও কুলিদের হাতে যাত্রী হয়রানীর ঠেকানোর জন্য এ অভিযান চালানো হয়।
