জিয়ায় আজীবন ভিআইপি মর্যাদা পাবেন ড. ইউনূস
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস আজীবন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপণে ড. ইউনূসকে বিশেষ এই মর্যাদা দানের কথা জানানো হয়।
প্রসঙ্গত, বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ ও সচিব পদমর্যাদার ব্যক্তিরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারেন। এছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক, সচিব পদমর্যাদার সামরিক কর্মকর্তারাও একই সুযোগ পান।
এদের ক্ষেত্রে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার সুযোগ তাদের চাকরি শেষ অথবা অবসর গ্রহণের পর তিন বছর পর্যন্ত বহাল থাকে।
