দুদক কমিশনার মনির উদ্দিনের অফিস কক্ষে তালা
সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকালে মনিরউদ্দিন আহমদের কক্ষ তালা লাগিয়ে দেয় ছাটাই হয়ে যাওয়া বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কক্ষের বাইরে মনিরউদ্দিনের নামফলকটিও ভেঙে ফেলে।
সাড়ে ১১টার দিকে কমিশনের অন্যান্য কর্মকর্তারা তালা ভেঙে কক্ষটি খুলে দেয়। এসময় পর্যন্ত মনিরউদ্দিন আহমদ কমিশনে আসেননি।
প্রসঙ্গত বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো যাচাইবাছাই করে ২৬৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাটাই করেছিল। ছাটাই করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সকালে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার দুদকের চেয়ারম্যান বিচারপতি এবং কমিশনার অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞা পদত্যাগ করলেও অপর কমিশনার মনিরউদ্দিন আহমদ পদত্যাগ করেননি।
