গাজীপুরের ছয় কর্মকর্তাকে আদালতে উপস্থিত হতে হবে না
আদালত অবমাননার মামলায় গাজীপুরের ডিসি ও সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ ছয় কর্মকর্তাকে আদালতে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অবমাননার রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় মঞ্জুর করা হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে ডিসি সৈয়দ মিজানুর রহমান, কালিয়াকৈর ক্যাম্পের ক্যাপ্টেন বাশারসহ ছয় কর্মকর্তা হাজির হন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সশরীরের উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় মঞ্জুর করা হয়।
তাদের পক্ষে আবেদন করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। আদালত তাকে বলেন, অভিযুক্তদের আদালতের আদেশ মান্য করার পরামর্শ দেবেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্র“য়ারি ব্যারিস্টার রফিক উল হক ও তার স্ত্রী ড. ফরিদা হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুরের ডিসি, এডিসি জাহিদ হোসেন, ক্যাপ্টেন বাশার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমেদ মানিকগঞ্জের রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী মো. শরিফউদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী তুষার কান্তি সাহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট।
অভিযোগে বলা হয়, হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩১ জানুয়ারি অভিযুক্তরা গাজীপুরের কালিয়াকৈরে চান্দা--সুবর্ণ মসজিদ ও সুবর্ণ ক্লিনিক ভেঙ্গে দেয়।
