দুর্নীতি দমন কমিশনে ৮ পরিচালক নিয়োগ
দুর্নীতি দমন কমিশনে বুধবার ৮ জন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রাপ্তরা সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মোঃ সফিকুল ইসলাম লস্কর এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ঝরনা বেগম ।
দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ওএসডি মোহাম্মদ ইউনুস ফকির।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ওএসডি মোঃ হোসেন মোল্লা ।
দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ওএসডি মোঃ সিদ্দিক উল্লাহ ভূইয়া ।
সিলেট বিভাগীয় কার্যালয়ে ওএসডি মোঃ মুকসুদুর রহমান পাটোয়ারী এবং বরিশাল কার্যালয়ে ওএসডি মোঃ আবদুল হান্নান নিয়োগ পেয়েছেন।
ওএসডি আকতারুজ্জামান মোঃ মোস্তফা কামালকে নিয়োগ করা হয়েছে রাজশাহী কার্যালয়ে।
