২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনদাবির মুখে রূপসা ফেরি পুনরায় চালু

জনদাবির মুখে দেশের দক্ষিণাঞ্চলের সর্বাপেক্ষা ব্যস্ত রূপসা ফেরিঘাটে চলাচলরত একমাত্র ফেরিটি এক সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে আবার চালু করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এবং প্রতি মাসে জ্বালানি তেল বাবদ এক লাখ ২০ হাজার টাকা লোকসানের কারণে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, জনদাবির প্রেক্ষিতে খুলনার জেলা প্রশাসক এমএম ফিরোজ আলম ফেরি চালু রাখার জন্য সওজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন।

এর প্রেক্ষিতে সওজ কর্তৃপক্ষ বুধবার থেকে পুনরায় ফেরি চলাচলের ব্যবস্থা করে।

সওজ খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী বুলবুল হোসেন ফেরি চালুর কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য দক্ষিণাঞ্চলের লক্ষাধিক যাত্রী, রিক্সা, ভ্যান ও মটর সাইকেল প্রতিদিন রূপসা ফেরিঘাটের এ ফেরির মাধ্যমে পারাপার হয়। এটি বন্ধ হয়ে যাওয়ায় এসব যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন।