নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন হাসিনা
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে নিহত অবসরপ্রাপ্ত অতিরিক্ত-মহা পুলিশ পরিদর্শক (এআইজি) লুৎফুল কবির এর কফিনে সাদা টিউলিপ দিয়ে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
অবসরপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তা মঙ্গলবার রাজধানীর কুড়িল বিশ্বরোডে খুন হয়েছেন।
শেখ হাসিনা দুপুর সোয়া তিনটায় নিহতের উত্তরার বাসায় যান। সেখানে ১৫ মিনিট অবস্থান করে হাসিনা নিহতের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন। এসময় সাবেক ডিসি ট্রাফিক মোস্তাক আহমেদ হাসিনাকে বলেন, লুৎফুল কবিরকে হত্যা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের অংশ।
লুৎফুল কবীরের মৃত্যুর পর উজ্জ্বল হোসেন নামে অভিযুক্ত একজন ছিনতাইকারীকে উপস্থিত জনতা হাতেনাতে ধরে ফেলে পুলিশে দিয়েছে। তার বাবার নাম হাবিবুর রহমান এবং তার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “সম্ভবত বাধা দেওয়ার চেষ্টা করায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে।”
তিনি বলেন, “আমার ধারণা এটা ছিনতাইকারীদের কাজ।”
