২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভেজাল খাদ্য ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৩

জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী সোমবার দিনভর অভিযান চালিয়ে ১০ জন ভেজাল খাদ্য ব্যবসায়ী ও ৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 12:12 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এছাড়া ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীরা হলেন-- সুনীল সাহা, জীবন সাহা, কনক মোদক, খোকন মোদক, সুনীল সরকার, নয়ন সাহা, নিখিল সাহা, উজ্জল সাহা ও ভানু চন্দ্র মোদক। সন্ত্রাসী তিনজনের নাম মুখলেছ, রাজীব ও শ্যামল।

পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে ক্যাপ্টেন রুবাইয়াতের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চলে। অপরদিকে সোমবার রাতে জেলা শহরের বড় বাজার, গৌরাঙ্গ বাজার ও মোরগমহল এলাকায় অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহানেওয়াজ দিলরুবা ও ক্যাপ্টেন রেজওয়ান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিতিতে দায়িত্বরত কর্মকর্তা এসআই মোনায়েম হোসেন জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে কিশোরগঞ্জ থানায় আটক আশিকুর রহমান রাজীবের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ, মুখলেছুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে ও শ্যামল সাহার বিরুদ্ধে মোবাইল কোর্টের কাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানিয়েছেন।