কুষ্টিয়ায় জনযুদ্ধের ২ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ
কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন জনযুদ্ধের দুই ক্যাডার শ্যুটার মসলেম উদ্দিন (৩৫) ও রাশেদুল হক বাদল (২৮)।
সোমবার রাত ৮ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামে চরমপন্থি দলের সদস্য বাদলের নিজ বাড়িতে আত্মসমপর্ণের সময় র্যাবের কাছে অস্ত্র ও গুলি জমা দেয় তারা।
১৯৯৯ সালের পর দেশে স্বেচ্ছায় কোন চরমপন্থী আত্মসমর্পণের ঘটনা এটিই প্রথম।
আত্মসমর্পণের সময় ওই দুই চরমপন্থি সদস্য স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসার ইচ্ছার কথা জানান র্যাব সদস্যদের। তারা বলেন, তাদেরকে ভুল বুঝিয়ে এ পথে নিয়ে যাওয়া হয়েছিল। অঞ্চল ভিত্তিক নেতারা তাদেরকে কাঁচা টাকা ও সমাজ পরিবর্তনের লোভ দেখিয়ে তাদেরকে এ পথে নিয়ে যান বলেও তারা জানান।
র্যাব জানায়, চরমপন্থী সংগঠন জনযুদ্ধের সামরিক শাখার প্রধান আবির হাসানের একান্ত সহযোগী হিসেবে মসলেম ও বাদল দীর্ঘদিন ভয়ংকর সব অপরাধ কাজ করে আসছিল। কিন্তু সম্প্রতি র্যাবের এনকাউন্টারে আবির হাসানের মৃত্যুর পর তারা আত্মগোপন করে। একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে পরিবারিক চাপে কুষ্টিয়া র্যাব-- ১২ এর কোম্পানি কমাণ্ডার মেজর হাসিবের কাছে মোবাইল ফোনে তাদের আত্মসমর্পণের কথা জানালে তিনি নিজে র্যাবের একটি দলসহ সেখানে যান। পরে চরমপন্থী বাদলের বাড়িতে তারা র্যাবের কাছে ১টি বন্দুক, ১টি এলজি ও ৩টি গুলিসহ আত্মসমর্পণ করে।
মসলেমের বাবার নাম রহমত আলী ও বাদলের আইনাল ড্রাইভার। মঙ্গলবার সকালে অস্ত্র আইনে আদালতে তাদের চালান করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
র্যাব-- ১২ এর কোম্পানি কমাণ্ডার মেজর হাসিব দুজনের আত্মসমর্পণের কথা জানিয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, অনেকেই আত্মসমর্পণ করতে চায়। কিন্তু সুযোগের অভাবে এবং ভয়ে তারা আত্মসমর্পণ করে না। এ ঘটনায় আরও অনেকেই উদ্বুদ্ধ হবে বলে তিনি জানান।
