এরশাদের সোনা চোরাচালান মামলার রায় ১৫ ফেব্র“য়ারি
লেখা সম্পূর্ণ হয়নি বলে এরশাদের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা পিছিলে গেল। (সংশোধিত)
মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান সম্পূর্ণ রায় প্রস্তুত করা যায়নি বলে আগামী ১৫ ফেব্র“য়ারি পুনরায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মঙ্গলবার সকাল ১০ টায় আদালতে হাজিরা দাখিল করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন আইনজীবীসহ জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমেদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা আদালতে উপস্থিত ছিলেন।
১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমান বন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় একই বছরের ৩০ আগস্ট চার্জশিট দেয়া হয়। ১৯৯১ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ও ২৫ (ডি) ধারার অভিযোগ এনে সম্পুরক চার্জশিট দেয়া হয়। একই বছরের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে হাইকোর্ট এরশাদের ক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশী নাগরিককে যাবজ্জীবন ও অপর দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়ে রায় দেওয়া হয়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির তারিখ ধার্য হয়।
মামলাটিতে এরশাদের অংশটির যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ জানুয়ারি এবং ঐ দিনই ৬ ফেব্র“য়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। মঙ্গলবার এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়সকে জানান, ১৯৯২ সালের ১৪ মে এই মামলায় আদালতের দেওয়া রায়ে দুইজনকে খালাস দেন। রাষ্ট্রপক্ষ তাদের খালাসের বিরুদ্ধে আপিল করেনি। তিনি আরো বলেন, মামলার কোনো সাক্ষীই মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয় উল্লেখ করে সাক্ষ্য দেননি। উপরোক্ত মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক এসজি মোস্তফা এ মামলায় এরশাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে বাধ্য হয়েছেন বলে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। সুতরাং এ মামলায় এরশাদ খালাস পাবেন।
