২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বিডিআর বিএসএফ এর মধ্যে আবারও গুলি বিনিময়

চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোলাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার ভোরে আবারও বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

চাঁপাই নবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 12:40 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার হোসেন জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চর রেনুকা সীমান্ত ফাঁড়ির বিএসএফ জওয়ানরা উস্কানিমূলকভাবে বাংলাদেশের দিকে সাত রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে বাংলাদেশ রাইফেলস এর পোলাডাঙ্গা বিওপি’র সদস্যরা ১০ রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় সীমান্তে বিডিআর এ টহল জোরদার করা হচ্ছে।

একই সীমান্তে গত শনিবার ভোরে বিডিআর ও বিএসএফ এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।