শার্শায় অস্ত্রসহ বিএনপি নেতা আটক
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান মধুকে যৌথবাহিনী একটি দেশী পিস্তলসহ সোমবার বিকেলে আটক করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে শার্শা বাজারের মধুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
