২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ নেতার বাড়ি ও গুদামে তল্লাশি, আটক ৮

রাজশাহীর বিসিক শিল্পনগরীর দীনার ফুড ইন্ডাস্ট্রি, অশোকা আয়ুর্বেদীয় ঔষধালয়, পেট্রোমা গ্রিজ ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবার যৌথবাহিনী অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন দীনার ফুড ইন্ডাস্ট্রি ও রাজশাহীর শীর্ষ ব্যবসায়ী ওমর আলীর গোডাউন থেকে বিপুল পরিমাণ পচা গম ও মজুদ করে রাখা ২০০ টন চিনি উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ওমর ফারুক চৌধুরীর উপশহরের বাড়িতেও তল্লাশি চালায় যৌথবাহিনী। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না।

র্যাব ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীর দীনার ফুড ইন্ডাস্ট্রির গুদাম থেকে প্রায় এক হাজার বস্তা পচা গম উদ্ধার করা হয়।

বিএসটিআইয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা হলুদ, মরিচসহ বিভিন্ন মসলার প্যাকেটজাত গুঁড়া উদ্ধার করেছেন। এর ওপরে একশ গ্রাম ওজনের ও বিএসটিআইয়ের সিল মারা। অথচ কোনোটিতেই ১০০ গ্রাম গুঁড়া নেই। একইভাবে সিলমারা রয়েছে দীনার লাচ্ছা সেমাই ও জুসে। সিলমারা দ্রব্যগুলো বিএসটিআইয়ের অনুমোদন বিহীন।

আম ভিজিয়ে রাখা কেমিক্যাল ভর্তি জীবাণু সংক্রমিত প্রায় একশ ড্রাম এবং প্রায় একশ বস্তা পচা তেঁতুলও উদ্ধার করা হয়। এ সময় কারখানায় কর্মরত রনজিৎ কুমার, অরুণ পোদ্দার, স্বপন সরকার, সাখাওয়াত হোসেন, রাশিদুল ইসলাম, আশরাফ আলী ও নাসির উদ্দিনকে আটক করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনে একাধিকাবর চেষ্টা করেও পাওয়া যায়নি। গুদামের ম্যানেজার আনোয়ার হোসেন খান স্বপন

নফহবংি২৪.পড়স কে জানান, “গুদামে অভিযানের খবর শুনেছি। তবে ঢাকায় অবস্থান করায় আসল ঘটনা কি বলতে পারবো না।” এ ঘটনার পর কারখানার ঊর্ধ্বতন সব লোকজন গা ঢাকা দিয়েছে।

এরপর ওমর আলীর মালিকানাধীন সিদ্দিকা কমপ্লেক্সে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মজুদ করে রাখা প্রায় ২০০ টন চিনি। পেট্রোমা গ্রিজে অভিযান চালিয়ে অবৈধ মবিল ও গ্রিজ তৈরির দায়ে আটক করা হয় মালিক আবদুল মান্নানকে।

নূর হাবিব ইন্ডাস্ট্্িরতে অভিযান চালিয়ে প্রায় ৫শ বস্তা পচা গম উদ্ধার করা হয়। অশোকা আয়ুর্বেদীয় ঔষধলিয়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ওষুধ উৎপাদনের দায়ে শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।