যশোরে বাড়ির ভেতর যৌথবাহিনীর হেফাজতে তরিকুল
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ--সভাপতি তরিকুল ইসলামকে সোমবার রাতে তার যশোরের বাড়িতে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
তবে অসুস্থতার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত তাকে তার বাড়িতেই রাখা হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ এলাকায় জেল রোডে তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালান। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করে অসুস্থতার কারণ দেখিয়ে সকাল পর্যন্ত সময় চান।
তরিকুল ইসলামের ছেলে, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত রাত পৌণে দুইটায় নফহবংি২৪.পড়স কে বলেন, “আমার বাবা আত্মসমর্পণ করেছেন। তার উচ্চ রক্তচাপ আরও বাড়ায় বাড়িতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
রাত দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা তার বাড়ি ঘিরে রেখেছে।
ঢাকায় তরিকুল ইসলামের একান্ত সচিব শামসুর রহমান সোমবার রাত একটায় নফহবংি২৪.পড়স কে জানান, তিনি নিজেই যৌথবাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তবে গুরুতর অসুস্থ থাকায় সকাল পর্যন্ত তাকে তার বাড়িতেই রাখা হবে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের বেগ নফহবংি২৪.পড়স কে জানান, তার থানার কয়েকজন পুলিশ সদস্য যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে পাহারায় রয়েছেন।
