ফরিদপুরে জেলগেট থেকে শ্রমিক নেতা গ্রেপ্তার
ফরিদপুর জেলা মোটর ওয়ার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্লাকে (৩৭) সোমবার সন্ধ্যায় আবার গ্রেপ্তার করা হয়েছে। অন্য একটি মামলায় জামিন পেয়ে জেল থেকে বের হয়ে আসার সময় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি রাতে যৌথবাহিনী ইলিয়াস আলীকে তার শহরের গোয়ালচামট এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল। ১৬ জানুয়ারি তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হালিম জানান, ইলিয়াস মোল্লাকে জরুরি বিধি -২০০৭ এর আওতায় জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
