২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও পঞ্চগড় সীমান্তে বিডিআর---বিএসএফ গোলাগুলি

চোরাচালানিদের রুখতে সাতক্ষীরা সীমান্তের তিনটি পয়েন্টে বিডিআর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রায় ৭০ রাউন্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিডিআর সূত্র জানায়, শনিবার মধ্যরাত থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তেও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিআর-- ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসানের বরাত দিয়ে সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভারতের খোলসা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রাত ১২টা ০৫ মিনিটে একদল গরু চোরাচালানিকে লক্ষ্য করে পর পর ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। চোরাচালানিরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বিডিআর কুশখালী বিওপি’র জোয়ানরা তখন ২২ রাউন্ড পাল্টা গুলি চালায়। 

মেজর কামরুল নফহবংি২৪.পড়স কে জানান, একই সময়ে বিএসএফ আমুদিয়া ক্যাম্প থেকে ৪ রাউন্ড গুলিবর্ষণ হলে বিডিআর তুলইগাছা ক্যাম্পের সদস্যরা ২৮ রাউন্ড গুলি করে তার জবাব দেয়।

এ ছাড়া রাত ৩টা ১০ মিনিটে ভারতের গোবরা সীমান্ত ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা ১ রাউন্ড গুলি ছুঁড়লে পাল্টা জবাবে বিডিআর চান্দুড়িয়া সীমান্ত ক্যাম্পের জোয়ানরা ৫৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

এদিকে পঞ্চগড় প্রতিনিধি জানান, তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তেও রোববার ভোরে বিডিআর-- বিএসএফ বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডিআর ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, ভারতের চোপড়াপাড়া বিওপির টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদশী এলাকার সারিয়ালজোত সীমান্তের ৪৪০ নং মেইন পিলার সংলগ্ন এলাকা লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় ওই সীমান্তের বিডিআর সদস্যরাও কয়েক রাউন্ড গুলি চালায়।

পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদুল হক শাহেদ গুলি বিনিময়ের কথা স্বীকার করে বলেন, বিএসএফ গুলি করলে বিডিআরও পাল্টা গুলি চালিয়ে তার জবাব দেয়।