যৌথবাহিনীর অভিযানে ২৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৫১৯
সশস্ত্র বাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ১ হাজার ৫১৯ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৩০ জন চিহ্নিত সন্ত্রাসী এবং ৫১ জন অন্যান্য মামলার আসামি। একই সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা চারটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
অন্যদিকে পুলিশ ও র্যাব সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৪৩৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অস্ত্র মামলার আসামি ১৬ জন, বিস্ফোরক দ্রব্য মামলার আসামি একজন, সাজাপ্রাপ্ত আসামি ১২ জন, ৭০৬ জন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আসামি ৭০৩ জন।
পুলিশ ও র্যাব সদস্যরা একই সময়ে ২০টি আগ্নেয়াস্ত্র, ১৩টি অন্যান্য অস্ত্র, ২৩ টি বিস্ফোরক এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রিভলবার, সাতটি পাইপগান, একটি বন্দুক, তিনটি পিস্তল, চারটি এলজি এবং তিনটি শাটারগান।
