ওবায়দুল করিমসহ ওরিয়েন্টাল ব্যাংকের চারজনের বিরুদ্ধে মামলা করলো দুদক
ওরিয়েন্টাল ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারের মালিক ওবায়দুল করিমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলায় তাদের বিরুদ্ধে ৬ কোটি ৭০ লাখ টাকা আতœসাতের অভিযোগ আনা হয়েছে। মতিঝিল থানায় গত ১ ফেব্র“য়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ আবদুল লতিফ। মামলার অন্য তিন অভিযুক্ত হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোঃ হারুন, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান, সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এ কিউ মাহমুদ উল্লাহ।
মামলার এজাহারে বলা হয়, ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালক কয়েকজন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস মতিঝিল, ঢাকা থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা আতœসাৎ করেন।
অভিযোগে বলা হয়, বেল্লাল হোসেন এর নামে ২০০৫ সালের ২৬ জুন ৭৫ হাজার টাকা জমা দিয়ে ওরিয়েন্টাল ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় চলতি হিসাব নং-১৩৩০০০২৭৯২২ খোলা হয়। হিসাব খোলার সময় বেল্লাল হোসেন ব্যাংকে তার নিজের নামে মুদারাবা ডিপোজিট হিসাব নং-১৩৪০০০৫৭৭১৭ এ অবৈধভাবে নিজেই নিজের পরিচয় দেন। হিসাবটি অনুমোদন করেন শাখার প্রধান ব্যবস্থাপক এস এম হারুন। অনুসন্ধানে বেল্লাল হোসেন নামের কোন ব্যাক্তিকে উক্ত ঠিকানায় পাওয়া যায়নি এবং ঠিকানায় লেখা এ ধরনের কোন হোল্ডিং নম্বরের অস্তিস্ত¡ও পাওয়া যায়নি।
পরে ওই বছরেরই ২১ আগস্ট ওই ব্যাংকের ইসলামপুর শাখাকে অবৈধ আইবিডিএ (ইন্টার ব্রাঞ্চ ডেবিট অ্যাকাউন্ট) নং--০৯৫৭৭০৮ এর মাধ্যমে ৬ কোটি ৭০ লাখ টাকা তুলে নিয়ে অর্থের উৎস সৃষ্টি করে সমপরিমাণ টাকা বেল্লাল হোসেনের হিসাবে জমা করা হয়। ৬ কোটি ৭০ লাখ টাকা ইসলামপুর শাখাকে ডেবিট করে চলতি হিসাবে জমা করার কোন কারণ কর্তৃপক্ষের কোন অনুমোদন শাখা কিংবা প্রধান কার্যালয়ে নথিপত্রে পাওয়া যায়নি।
আইবিডিএ স্বাক্ষর করেন শাখা ব্যবস্থাপক এস এম হারুন, এভিপি ফজলুর রহমান ও এসএভিপি এ কিউ মাহমুদ উল্লাহ।
পরে বেল্লাল হোসেন নামীয় উক্ত ভূয়া হিসাব চেক থেকে ২২,২৪ এবং ২৫ আগস্ট মোট ৬ কোটি ৭০ লক্ষ টাকা তোলা হয়।
বাংলাদেশ দন্ডবিধি ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রজু করা হয়েছে।
