২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল ১১ ঘণ্টা বন্ধ

 ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওরাকান্দি ফেরি রুটে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এই সময় পদ্মার বুকে কিশোরী, ঢাকা ও করবী নামের তিনটি ফেরি কয়েকশ যাত্রী ও বেশকিছু যানসহ আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 03:31 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিআইডব্লিউটিসি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়। সকাল ১০টার পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে মাওয়া প্রান্তে যানজট অনেকটা কমলেও অপর প্রান্ত কাওরাকান্দিতে মারাত্মক যানজট রয়েছে।

এদিকে, কুয়াশায় চাঁদরে ঢাকা পড়ায় সদরের মুক্তারপুরের ফেরি চলাচল বিঘিœত হয়। মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে ১৯টি বড় লঞ্চ ও বহু নৌযান আটকা পড়েছে।