২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন জমেনি হলিডে মার্কেট

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) ব্যবস্থাপনায় রাজধানীর ৫টি স্থানে চালু করা ‘হলিডে মার্কেট’ প্রথম দিনে ক্রেতা--বিক্রেতা কাউকেই আকৃষ্ট করতে পারেনি। বসেছিল মাত্র ৩৫টি দোকান। কোনো কোনো দোকানি একটি পণ্যও বিক্রি করতে পারেনি। ক্রেতাদের উপস্থিতিও ছিলো নগণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শুক্রবার হলিডে মার্কেটগুলো প্রথম দিনে সরেজমিন ঘুরে এই চিত্র পাওয়া গেছে।

মৎস ভবনের সামনের রাস্তায় (মৎস ভবন থেকে সেগুনবাগিচা মোড়) বসা হলিডে মার্কেটের হকাররা দুঃখ করে করেন, ক্রেতার অভাবে তাদের কোনো বিক্রি নেই। দূর--দূরান্ত থেকে এসে সারাদিন বসে খেকে আসা--যাওয়ার খরচই ওঠেনি।

গুলিস্তান জিপিওর সামনে থেকে উচ্ছেদ হওয়া হকার আব্দুল অলিম নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকার যে মার্কেট করেছে সেটা আরও ভালো হত যদি তা একদিনের জন্য না হয়ে প্রতিদিন হত।”

বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, “অল্প পুঁজি নিয়ে আমি আগে যেখানে বসতাম প্রতিদিন সেখানে ১২শ থেকে ১৫শ টাকা বিক্রি হত। কিন্তু আজকে ২শ টাকাও বিক্রি হয়নি।”

মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের হলিডে মার্কেটে বসা হকার আব্দুর রশিদ বলেন, “স্কুল বন্ধ থাকার কারণে বেচা--কেনা নেই। স্কুল খোলা থাকার সময় মার্কেটটা বসালে ভাল হতো।”

নীলক্ষেত হলিডে মার্কেটে আসা একজন ক্রেতা নফহবংি২৪.পড়স কে বলেন,“আমি ভেবেছিলাম প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পাব। কিন্তু এসে দেখি কিছুই নেই।”

তিনি প্রশ্ন রেখে বলেন,“একটি মার্কেটে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না--ই পাওয়া যায়, তাহলে সেটা কিসের মার্কেট?”

ছিন্নমুল হকার্স সমিতির সভাপতি নজরুল ইসলাম খান বলেন,“অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে হকার উচ্ছেদের ফলে অসংখ্য হকার এখন কর্মহীন। তাদের কর্মসংস্থানের জন্য সরকারের উচিত স্থায়ী পরিকল্পনা এবং তার দ্রুত বাস্তবায়ন।”

তবে তিনি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,“একদিন নয় প্রতিদিনই এই মার্কেট বসতে দেওয়া উচিত।”

১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করার পর অবৈধভাবে রাস্তার পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা শুরু করে সরকার।

১ ফেব্র“য়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজধানীর ৫টি স্থানে (পলাশী--নীলক্ষেত, মতিঝিল আইডিয়াল স্কুল, মিরপুর চিড়িয়াখানা, মানিক মিয়া এভিনিউ ও মৎস ভবনের সামনে) শুক্রবার ছুটির দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ‘হলিডে মার্কেট বসানোর অনুমতি দেওয়া হয়। তবে সেখানে পচনশীল কোনো দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ১৯৮১ সালে সামরিক সরকার ক্ষমতায় এসে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তখনও সিটি কর্পোরেশন হলিডে মার্কেট বসিয়েছিল।

এরপর খালেদা জিয়া এবং শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে বিভিন্ন সড়কে ‘সান্ধ্যকালীন বাজারের’ (বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত) ব্যবস্থা করা হয়েছিল। সে বাজার  প্রতিদিন বসত এবং জনপ্রিয়তাও পেয়েছিল।