মামুনের গ্রেপ্তারের খবর নিয়ে ধুম্রজাল
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল-মামুনের গ্রেপ্তারের খবর ও এনিয়ে নানা গুঞ্জন দেশ এবং দেশের বাইরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দৈনিক পত্রিকা ও বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন প্রচার মাধ্যম ‘ওয়ান গ্র“প’এর ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের নির্বাহী প্রধান মামুনের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচার শুরু করে। ডিজিএফআই, সেনা বাহিনী, যৌথ বাহিনী ও র্যাবসহ অন্যান্য সংস্থাকে উদ্ধৃত করে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। তবে কোনো সংস্থাই আনুষ্ঠানিকভাবে এর সত্যতা নিশ্চিত না করায় ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে।
কয়েকটি পত্রিকা প্রথমে রিপোর্ট করে যে, সেনা বাহিনী গত ১৮ জানুয়ারি মামুনকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে। বৃহষ্পতিবার দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো জানায়, তাকে বুধবার ৩৮ পুরানা পল্টনের একটি ফ্লাট থেকে আটক করা হয়।
নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে বৃহস্পতিবার ও বুধবার একাধিকবার যোগাযোগ করা হলে আইএসপিআর থেকে জানানো হয়, এব্যাপারে তাদের কিছু জানা নেই।
বৃহস্পতিবার রাতে পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ নফহবংি২৪.পড়স কে বলেন, “এব্যাপারে আমার কিছুই জানা নেই।”
শীর্ষস্থানীয় র্যাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও একই কথা বলেন। র্যাব-৩ এর প্রধান লেফটেনান্ট কর্ণেল সুলতান হোসেন নুরানী নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি নিশ্চিত মামুনকে র্যাব আটক করেনি।” তবে অন্য কোন সংস্থার ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানান তিনি।
যৌথবাহিনীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবর রহমান বলেন, এ সংক্রান্ত কোন তথ্য তার জানা নেই।
