২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্তাহিক ছুটি রোববার করার অনুরোধ বিজিএমইএ সভাপতির

সাপ্তাহিক ছুটির দিন রোববার নির্ধারণ করতে তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ জানিয়েছেন ‘বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির’ (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি কিন্তু বাংলাদেশে শুক্র ও শনিবার। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য প্রায় ১২ ঘণ্টা। এ কারণে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের যোগাযোগ সপ্তাহে ৪ দিনই বন্ধ থাকে।

তিনি আরো বলেন, রোববার সাপ্তাহিক ছুটি হলে পোশাক শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা--বাণিজ্য করা যাবে।

তিনি পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়ে বলেন, মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই দেশ দুটিতে সাপ্তাহিক ছুটি রোববার।