দেশজুড়ে ঘন কুয়াশা, নৌপরিবহনে বাধা
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা প্রায় মেলেনি বললেই চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাব এবং পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে বুধবার থেকে দেশে হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, ঘন কুয়াশার প্রভাব আগামী দু’একদিন অব্যাহত থাকবে। এসময় আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে। তবে সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে।
নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ আজিজুর রহমান বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সব্বোর্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্ব্বোচ্চ ২৭ দশমিক ৩ এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি, বরিশালে সর্ব্বোচ্চ ২৭ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় সর্ব্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি এবং সিলেটে সর্ব্বোচ্চ ২৬ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে বুধবার দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলের দৌলতদিয়া--পাটুরিয়ার পথে নৌ পরিবহন বিপর্যস্ত হয়ে পড়ে। ফেরিসহ সবধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। নদী অববাহিকায় দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বিঘিœত হয়। হাজার হাজার বাস এবং লঞ্চ যাত্রী পড়েন বিপাকে।
আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত একটানা ১১ ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এসময় বিশ্ব ইজতেমার উদ্দেশে যাওয়া গাড়িসহ প্রায় এক হাজার গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আটকে পড়া অনেক যাত্রীকে হেঁটে এবং রিকশায় রাজধানীর উদ্দেশে রওনা করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি এর টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মো. শাহজাহান বলেন, কুয়াশার কারণে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চ, স্টিমার সঠিক সময়ে ঘাটে পৌঁছাতে পারছে না। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলও বিঘিœত হচ্ছে।
সদরঘাট বিআইডব্লি¬উটিএ এর অফিসে যোগাযোগ করে জানা গেছে, দক্ষিণাঞ্চল বা দেশের অন্যান্য অঞ্চল থেকে যেসব লঞ্চ সকাল ৬টায় পৌঁছানোর কথা তার একটিও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পৌঁছায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় পুনরায় বিআইডব্লি¬উটিএ এর সদরঘাট অফিসে যোগাযোগ করে জানা গেছে দক্ষিণাঞ্চলসহ অন্যান্য অঞ্চলের সব লঞ্চ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘাটে পৌঁছেছে।
একই সময়ে আমাদের রাজবাড়ী প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল ১১টার দিকে কুয়াশা কেটে যেতে শুরু করলে সার্বক্ষণিক আটটি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া পথে যান পারাপার শুরু হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর দুপুরে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২০০--৩০০ বাস দৌলতদিয়া--পাটুরিয়া ঘাটের কাছে দীর্ঘ লাইনে আটকে পড়েছে।
সিরাজগঞ্জে পিডিবি পরিচালিত বাঘাবাড়ি বিদ্যূৎ উপকেন্দ্রের ব্যবস্থাপক, প্রকৌশলী এস এম আখতারুজ্জামান নফহবংি২৪.পড়স কে বলেন, ঘন কুয়াশার কারনে এয়ার ফিলটার ডিফারেনশিয়াল প্রেসার বেড়ে যাওয়ায় বুধবার রাত থেকে তাদের ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে।
