ভারতীয় রাষ্ট্রদূতের সম্মানে কাজী জাফরউল্ল্যার নৈশভোজ
বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর সম্মানে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্ল্যা বুধবার তার বাসায় নৈশভোজের আয়োজন করেন।
এতে যুক্তরাষ্ট্রসহ আরো ১১টি দেশের রাষ্ট্রদূত এবং মহাজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কাজী জাফরউল্ল্যা টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, নতুন ভারতীয় রাষ্ট্রদূতের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। যেহেতু নৈশভোজে রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন, সে কারণে খুব স্বাভাবিকভাবেই সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তা খুবই অনানুষ্ঠানিক আলোচনা।
নৈশভোজে যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, চীন, জাপান এবং রাশিয়ার রাষ্ট্রদূতরাও যোগ দেন।
অন্যদিকে মহাজোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, শেখ সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ফারুক চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, এলডিপির মহাসচিব আব্দুল মান্নান, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।
