ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বিমানবন্দর থেকে বিষ্ণুমূর্তি চুরির হোতা বলে সন্দেহভাজন কথিত চোরাকারবারি আব্বাস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে মূর্তি চুরি করে নিয়ে আসা লোকজন তার পরিচিত ছিল বলে স্বীকার করেছে সে।
আব্বাস আলী ওরফে আব্বাস এবং তার সহযোগী নাসির উদ্দিন ওরফে নাসিরকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করার পর র্যাব সোমবার সংবাদমাধ্যমের সামনে হাজির করে।
প্রায় ছয়দিন চেষ্টা চালিয়ে শনিবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও থেকে আব্বাস এবং উত্তরার মোল্লারটেক থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। (আরো তথ্যসহ সমন্বিত)
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ওই দু'জনকে গ্রেপ্তার করার পর জানা গেছে বিষ্ণুমূর্তি দু'টি ভেঙে ফেলার পরই বিপদের আভাস পেয়ে তারা আত্মগোপন করে।
আব্বাস মূর্তি ভেঙে ফেলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে দাবি করেছে, সন্দেহভাজন চোরদের কাছ থেকে সেদিন মূর্তি না নিয়ে সে তা ফেরত দিয়েছিল।
সোমবার দুপুরে র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মে
bdnews24