২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম ও রাহীদ এজাজ নির্বাচিত

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) এর নির্বাচনে ২০০৮ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাসুদ করিম (যুগান্তর) ও রাহীদ এজাজ (নিউএজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) এর নির্বাচনে ২০০৮ সালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাসুদ করিম (যুগান্তর) ও রাহীদ এজাজ (নিউএজ)। রোববার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ সভাপতি পদে ইমরান আলম (নয়া দিগন্ত), যুগ্ম সম্পাদক হিসেবে আবদুল মজিদ (সমকাল), কোষাধ্যক্ষ পদে মামুন নেসার (মানবজমিন) ও দপ্তর সম্পাদক পদে এ কে এম জিয়াউর রহমান খান সোহেল (জনকণ্ঠ) নির্বাচিত হন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিস আলমগীর (আজকের কাগজ), বদিউল আলম (নিউজ টু ডে) মোস্তফা কামাল (প্রথম আলো), শামীম আহমেদ (ইউএনবি) ও শাহীন রাজা (ইনকিলাব)। নির্বাচন শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম শফিকুল করিম নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসাবে ফলাফল ঘোষণা করেন। নিউএজ সম্পাদক নুরুল কবির ও শেখ রাকিবউদ্দিন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ডিক্যাবের বিদায়ী সভাপতি আনিস আলমগীরের সভাপতিত্ব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রাহীদ এজাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/০০১২ ঘ.