২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় তিনটি ট্রলারসহ ১৬ ডাকাত গ্রেপ্তার

মনপুরা উপজেলায় মেঘনা মোহনার চর পাতালিয়ায় শনিবার অভিযান চালিয়ে তিনটি ট্রলারসহ ১৬ নৌ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ভোলা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনপুরা উপজেলায় মেঘনা মোহনার চর পাতালিয়ায় শনিবার অভিযান চালিয়ে তিনটি ট্রলারসহ ১৬ নৌ ডাকাতকে আটক করেছে পুলিশ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কর্মকার জানান, উপজেলার সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা মোহনার চর পাতালিযায় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে উপপরিদর্শক রবিনের নেতৃত্বে চর পাতালিয়ায় অভিযান চালিয়ে বিকাল ৫টা পর্যন্ত পুলিশ তিনটি ট্রলারসহ ১৬ ডাকাতকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.