চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর কোতোয়ালী এলাকার ওয়াসার মোড়ে শুক্রবার ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মোহাম্মদ মামুন (২৪) ও মোহাম্মদ আফসার (২৩)। দুইজনই দামপাড়া ১ নম্বর গলির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নিবেদিতা দে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে ওয়াসার মোড়ে কর্মস্থলে যাওয়ার সময় উজ্জ্বল দাশ নামে এক গার্মেন্টসকর্মীকে দুই ছিনতাইকারী ছুরি দেখিয়ে নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
তিনি জানান, বাধা দেয়ার চেষ্টা করেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনার এক পর্যায়ে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় আহত উজ্জ্বল দাশ কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24