২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে বিনিয়োগের এখনই সময়: অনাবাসীদের তপন চৌধুরী

দেশে ফিরে আসা এবং বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠানরত প্রথম অনাবাসী সম্মেলনের অংশ 'দ্যা আনট্যাপড এনার্জি মাইন: " দি রেভুলেশনারি স্কোপ অফ রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস ফর বাংলাদেশ" শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "এখনই উপযুক্ত সময় দেশে ফিরে এসে বিনিয়োগ করার। সরকার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। তবে আমাদের বাস্তবভিত্তিক মনোভাব নিয়ে আসতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে ফিরে আসা এবং বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠানরত প্রথম অনাবাসী সম্মেলনের অংশ 'দ্যা আনট্যাপড এনার্জি মাইন: " দি রেভুলেশনারি স্কোপ অফ রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস ফর বাংলাদেশ" শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "এখনই উপযুক্ত সময় দেশে ফিরে এসে বিনিয়োগ করার। সরকার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। তবে আমাদের বাস্তবভিত্তিক মনোভাব নিয়ে আসতে হবে।" তিনি বলেন, বাংলাদেশে প্রচুর নবায়নযোগ্য জ্বালানির প্রচুর উৎস আছে। সূর্যালোক, বায়োগ্যাস এবং বায়ু নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস। গ্রামে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সৌর বিদ্যুতের ভালো সম্ভাবনা আছে। উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে ৪৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৬৫ কিলোওয়াট যা বিশ্বে সর্বনিম্ন। তিনি জানান, সরকার ২০১০ সালের মধ্যে ৬০ ভাগ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য উৎপাদনের ক্ষমতা স্থাপিত ৫২৬৯ মেগাওয়াট থেকে ৮০০০ মেগাওয়াটে নিয়ে যেতে হবে। নবায়নযোগ্য জ্বালানী পরিধি স