ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া দুটি বিষ্ণুমূর্তির হদিশ বের করার ক্ষেত্রে খুব একটা এগোতে পারেননি গোয়েন্দারা। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদেও এখন পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, মূর্তি দুইটি উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে। তবে সেগুলো দেশের ভেতরে আছে কিনা- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিমানবন্দর থেকে হাত বদল হয়ে তা দেশের বাইরে চলে যেতে পারে।
তিনি বলেন, "মূর্তিগুলো প্রথমদিকে দেশের বাইরে নেওয়া না হলে পরে তা পাঠানোর সম্ভবনা খুবই কম। কেননা চুরি হওয়ার ঘটনা প্রকাশের পরে সব জায়গায় সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।"
গুলজার উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কিছু জানা যায়নি।
ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য শনিবার প্রত
bdnews24