২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাঁটাইয়ের প্রতিবাদে ডিইপিজেডের কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর পুরাতন জোনের ওয়্যারওয়ে টেক্সটাইল প্রাইভেট লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। প্রথমে তারা বিক্ষোভ শুরু করলেও পরে পুলিশ মোতায়েন করায় কর্মবিরতি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

সাভার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর পুরাতন জোনের ওয়্যারওয়ে টেক্সটাইল প্রাইভেট লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। প্রথমে তারা বিক্ষোভ শুরু করলেও পরে পুলিশ মোতায়েন করায় কর্মবিরতি পালন করে। জগলু মিয়া, মোতালেব হোসেন, সুরুজমিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় কোন কারণ ছাড়াই কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইছা ফরাজী শ্রমিক ইদ্রিস আলী, জগলু মিয়া, মোতালেব হোসেন, সুরুজমিয়া, সাত্তার হোসেন, পারভেজ, মেরিনা আক্তার, রঞ্জিনা দাস, পারভীন আক্তার, সালমা বেগম ও বকুল- এ ১১ জন শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল ও ব্যবস্থাপনা পরিচালক ইছা ফরাজীকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শ্রমিকরা। তবে ইছা ফরাজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা না বলেই সংযোগ কেটে দেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শ্রমিকদের কোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১১৫ ঘ.