২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন: এনবিআর চেয়ারম্যান

জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বুধবার বিকেলে চিটাগাং চেম্বার মিলনায়তনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। কেননা তড়িঘড়ি করে বাজেট প্রণয়ন করতে গিয়ে অনেক সমস্যা ও ফাঁক-ফোঁকর থেকে যায়। যে কারণে পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করে বাজেটে সংশোধনী আনতে হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বুধবার বিকেলে চিটাগাং চেম্বার মিলনায়তনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। কেননা তড়িঘড়ি করে বাজেট প্রণয়ন করতে গিয়ে অনেক সমস্যা ও ফাঁক-ফোঁকর থেকে যায়। যে কারণে পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করে বাজেটে সংশোধনী আনতে হয়।" আবদুল মজিদ জানান, জাতীয় রাজস্ব বোর্ডের স্টেকহোল্ডার, ব্যবসায়ী, করদাতা ও সাধারণ মানুষের অধিকার সুরক্ষার নীতিমালা সম্বলিত একটি 'সিটিজেন চার্টার' (নাগরিক সনদ) আগামী ৫ জানুয়ারি এনবিআর থেকে প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা এ নীতিমালা সম্বলিত পুস্তিকার মোড়ক উন্মোচন করবেন। তার মতে, জাতীয় বাজেট প্রণয়নের আলোচনা সারা বছরই চলতে পারে। এজন্য দীর্ঘ সময় নিয়ে ব্যবসায়ী সংগঠন ও দাতা সংস্থার সঙ্গে আলোচনা করে প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। এতে বাজেট পাশের পর প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি সমন্বিত প্রস্তাব তৈরি করে রাখার আহবান জানিয়ে বলেন, আগামীতে বাজেট প্রণয়নে এ ধরণের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। চিটাগাং চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সহসভাপতি মাহবুব আলম ও পরিচালক আমীরুল হক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ ও সাবেক সভাপতি ফরিদ আহম্মদ চৌধুরী, বিজিএমইএ'র সাবেক প্রথম সহসভাপতি মাহবুব আলী ও পরিচালক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. পারভেজ সাজ্জাদ আক্তার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আমদানি পণ্য শুল্কায়নে এইচ.এস. কোড জটিলতার নিরসন, চট্টগ্রাম কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগারের আধুনিকায়ন, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) রিপোর্টের গরমিল দূরীকরণ, নিলাম পণ্যের জন্য আরেকটি নিলাম ইয়ার্ড বা নিলাম শেড স্থাপন এবং চট্টগ্রাম বিমান বন্দরের অচল স্ক্যানিং মেশিন সচল করাসহ শুল্কায়ন জটিলতা ও হয়রানি দূর করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্যবসায়ীদের দাবি-দাওয়া ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, "আমরা শুল্কায়নের প্রচুর ধারা-উপধারা থেকে বেরিয়ে আসতে চাই। যাতে সহজ ও দ্রুততার সঙ্গে শুল্কায়ন প্রক্রিয়া শেষ করা যায়।" পিএসআই পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমানে দায়িত্ব পালনরত পিএসআই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের আগস্টে শেষ হচ্ছে। এরপর পিএসআই পদ্ধতি রাখা হবে কি হবে না সে সিদ্ধান্ত নেয়া হবে।" দীর্ঘদিন ধরে স্ক্যানিং মেশিন অচল থাকায় বিমান যাত্রী বিশেষকরে প্রবাসীদের চট্টগ্রাম বিমান বন্দরে হয়রানির জন্য এনবিআর চেয়ারম্যান দু:খ প্রকাশ করে বলেন, "নতুন একটি স্ক্যানিং মেশিন স্থাপনের ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এরইমধ্যে আমার আলোচনা হয়েছে।" কিছুদিনের মধ্যে নতুন স্ক্যানিং মেশিন পাওয়া যাবে বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। তবে তিনি বলেন, "সরকারের নানা পদ্ধতিগত জটিলতার কারণে এটি স্থাপনে বিলম্ব হচ্ছে।" আবদুল মজিদ বলেন, "চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম আধুনিকীকরণের লক্ষ্যে সাত কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালু করা হবে। এটি ছাড়া কাস্টমসের কার্যক্রমে গতিশীলতা আসবে না।" এইচ.এস. কোড জটিলতা নিরসন, কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগার আধুনিকীকরণ এবং চট্টগ্রাম বন্দরে কাস্টমসের আরেকটি অকশান শেড স্থাপনের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন। পরে সন্ধ্যা সাতটায় এনবিআর চেয়ারম্যান চট্টগ্রাম কাস্টমস হাউজে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সভা করেন। কাস্টমস হাউজের বিদায়ী কমিশনার (আমদানি) মো. লুৎফর রহমান ও কমিশনার (রপ্তানি) মারগুব হোসেনসহ ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান এর আগে সকালে কক্সবাজার যান। আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, এনবিআর চেয়ারম্যান মো. আবদুল মজিদ বলেছেন, সরকার রাজস্ব আদায় নয়, রাজস্ব আহরণ করতে চায়। তিনি বলেন, "বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে রাজস্ব আদায় করা হচ্ছে।" বুধবার কক্সবাজার সফরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল মজিদ সবাইকে আয়কর হিসাব খোলার আহবান জানান। তিনি বলেন, "মান্ধাতার আমলের মতো কাজ করলে তো ব্যবসায়ীরা আয়কর দিতে এগিয়ে আসবেন না। আমরা এগিয়ে যাওয়ার চেয়ে পিছিয়ে যাব বেশি।" জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আরও বলেন, দেশে ১৪ কোটি মানুষ থাকলেও মাত্র ২২ লাখ মানুষের 'টিআইএন' নম্বর রয়েছে। এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা দরকার। তিনি বলেন, দেশে গত পাঁচ মাসে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তাতেই বিগত বছরের চেয়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। শহরের একটি হোটেলে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার (ভ্যাট) জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কাস্টমস কমিশনার (আয়কর) হায়দার খান ও কক্সবাজার কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সসাইজের সহকারী পরিচালক আমান উল