২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরির ঘটনায় একজন গ্রেপ্তার

শেরপুর শহরের নরসিংহ জিউর মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরির ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

শেরপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের নরসিংহ জিউর মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরির ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শেরপুর সদর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নান্নু মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূর্তি চুরির ঘটনায় মন্দিরের সেবায়েত রাম নারায়ণ দাশ মোহন্ত মঙ্গলবার সন্ধ্যায় একটি মামলা করেন। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে সদর উপজেলার সাতমাড়ি গ্রামের সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। সোমবার গভীর রাতে শেরপুর শহরের নরসিংহ জিউর মন্দির থেকে অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০১৫ ঘ.