ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল মেরামত ও উন্নয়ন কাজের কারণে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) উত্তরা এক্সচেঞ্জের প্রায় ১ হাজার টেলিফোন ২৭ ও ২৮ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) বন্ধ থাকবে।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, উত্তরা এক্সচেঞ্জের আওতাধীন মোল্লারটেক, প্রেমবাগান, আশকোনা, কাওলা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, খিলক্ষেত, বলাকা ভবন, এয়ারপোর্ট এবং এর পাশের এলাকায় টেলিফোন সেবা দুই দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর টেলিফোনগুলো পর্যায়ক্রমে সচল করা হবে।
উত্তরা এক্সচেঞ্জের গ্রাহকদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন ও কেবল মেরামতের জন্য টেলি সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হচ্ছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭৪১ ঘ.
bdnews24