পটুয়াখালী, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলার কাঞ্চন আলী রাঢ়ীকে হত্যার দায়ে ছয় জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী বুধবার এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে শাহ আলম, জাহাঙ্গীর, খোকন, আবুল কালাম মোল্লা, মোকলেস ও ফারুক মোল্লা। এদের সবার বাড়ি বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে।
আদালত মামলার অপর আসামি হাসান গাজীকে বেকসুর খালাস দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক শত্র"তার জের ধরে ২০০২ সনের ১৪ জুন বিকালে দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে নিজের বাড়ির সামনে কাঞ্চনকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার দিনই কাঞ্চনের ভাই আবুল বাশার রাঢ়ি বাদি হয়ে সাত জনকে আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৫ সনের ৭ মে আদালতে সাত আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়।
১৮ জনের সাক্ষ্য ও বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষন করে আদালত বুধবার রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24