২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পবিত্র হজ পালন শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ । সকাল ১০ টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ( বিজি ০৩৬) তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার স্ত্রী নীনা আহমদ । জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, " প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 06:28 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র হজ পালন শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ । (সংশোধিত) সকাল ১০ টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ( বিজি ০৩৬) তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার স্ত্রী নীনা আহমদ । জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, " প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা ১৬ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান মইন উ আহমেদ পবিত্র হজব্রত পালন করেন। এ সময় তারা পবিত্র কাবা শরিফ এবং মদিনায় মসজিদে নববী জিয়ারত করেন এবং দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। প্রধান উপদেষ্টা ২০ ডিসেম্বর সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম ইকরামুল হক। সেদিন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান হজ পালনকারী বিদেশী রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সৌদি বাদশাহর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। রোববার প্রধান উপদেষ্টা পবিত্র মক্কা মনোয়ারা ত্যাগ করেন এবং জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসি/এসকে/১৭০৮ ঘ.