ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ডি এম মওদুদ চৌধুরী। তিনি সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আজিমের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ডি এম মওদুদ বিটিটিবির সদস্য (প্রশাসন) ছিলেন।
বিটিটিবির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, গত ১৮ ডিসেম্বর আনোয়ারুল আজিমের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ১৯ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান মওদুদ চৌধুরী।
ডি এম মওদুদ চৌধুরী বিভিন্ন সময় বিটিটিবির বিভাগীয় প্রকৌশলী, পরিচালক, মহা ব্যবস্থাপক এবং টেলিকম স্টাফ কলেজের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/১৮৩৮ ঘ.
bdnews24