মানিকগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে রোববার সকালে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে গোলরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
নিহতের নাম আয়েশা খাতুন। বয়স আনুমানিক ৬০ বছর। তার বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকুড়া গ্রামে।
ওসি জানান, পাটুরিয়াগামী যাত্রীবাহী একটি বাস আয়েশা খাতুনকে চাপা দিয়েই পালিয়ে যায়। বাসচাপায় আয়েশা ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.
bdnews24