২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাব ও পুলিশের সোর্স খুন

সাভারে র‌্যাব ও পুলিশের সোর্স আলম খান ইনছুকে (১৯) হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাস স্ট্যান্ডের কাছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

সাভার, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে র‌্যাব ও পুলিশের সোর্স আলম খান ইনছুকে (১৯) হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাস স্ট্যান্ডের কাছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভার দিলখুশবাগের বাসা থেকে বাসস্ট্যান্ডে আসার পথে তাকে হত্যা করা হয়।" হত্যার কারণ এখনও জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইনছুর মা আলেয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলম রাজধানীর শাহ আলী থানা ও র‌্যাব-৪ এর সোর্সের কাজ করত। ৫/৬ মাস আগে সাভার এসে সে সাভার থানা ও র‌্যাব-৪ এর সঙ্গে কাজ শুরু করে।" তিনি জানান, বেশ কিছুদিন আগে সে একটি হত্যা মামলার দুই আসামিকে র‌্যাবের হাতে ধরিয়ে দিয়েছিল। এ কারণে স্থানীয় দুই সন্ত্রাসী তাকে কয়েকবার হত্যার চেষ্টার চালায়। ইনছুর বাড়ি মুুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১১০ ঘ.