শেরপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে শনিবার মোটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক কায়সার হামিদ (৩০) নিহত হন।
কায়সার হামিদ শেরপুর জেলা রিজার্ভ পুলিশ কনস্টেবল। তার বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জ উপজেলার রঘুরামপুর গ্রামে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন শিকদার জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে জালালপুর এলাকায় একটি বিআরটিসি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই কায়সার হামিদ মারা যান।
পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/
bdnews24