ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর দেশে খাদ্য আমদানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের পর দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে- এমন আশঙ্কা থেকে নেয়া সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের ফলে চাল, গমসহ সব ধরনের ভোগ্যপণ্য আমদানি বাড়ছে। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র প্রতিবেদক আবদুর রহিম হারমাছি ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ (১৩ ডিসেম্বর) পর্যন্ত তিন কোটি ডলারের রেকর্ড পরিমান চাল আমদানি হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের একই সময়ে মাত্র ২২ লাখ ৭০ হাজার ডলারের চাল আমদানি হয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরের প্রথম ১৩ দিনে এক কোটি ৩৭ লাখ ডলারের গম আমদানি হলেও ২০০৭ সালে একই সময়ে আমদানি হয়েছে দুই কোটি ২২ লাখ ডলারের গম।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর
bdnews24