২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র মিস আমেরিকা নোরা আলী বাংলাদেশে আসছেন রোববার

বাংলাদেশী বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী রোববার ঢাকায় আসছেন। বাংলাদেশে ১০ দিনের সফরে নোরা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের সংগঠন কচি কণ্ঠের আসর এর অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফেস্টিভ্যালের সদস্য সচিব আশরাফুল আলম খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 09:37 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী বংশোদ্ভূত জুনিয়র মিস আমেরিকা নোরা আলী রোববার ঢাকায় আসছেন। বাংলাদেশে ১০ দিনের সফরে নোরা বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের সংগঠন কচি কণ্ঠের আসর এর অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফেস্টিভ্যালের সদস্য সচিব আশরাফুল আলম খোকন। চলতি বছর যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত 'জুনিয়র মিস' প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জেতেন নোরা আলী। গত ৩০ জুন আলাবামা অঙ্গরাজ্যের মোবাইল সিভিক সেন্টার থিয়েটার হলে সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের ৫০তম বার্ষিক জুনিয়র মিস প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে নোরা আলী ৫০ হাজার ডলারের বৃত্তি পেয়েছেন। এ বৃত্তি দিয়ে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৫১০ ঘ.