২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাদের আবহে ঈদ উদযাপন শুরু

বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সকালে সারাদেশের মুসলমানরা নামাজ পড়ে ঈদ-উল-আজহা উদযাপন করছেন। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে শুরু হয়েছে ঈদের মূল আয়োজন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগায় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা,ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সকালে সারাদেশের মুসলমানরা নামাজ পড়ে ঈদ-উল-আজহা উদযাপন করছেন। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে শুরু হয়েছে ঈদের মূল আয়োজন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগায় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। ঈদের জামাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গত ১৫ নভেম্বর ঘূর্নিঝড় 'সিডর'-এ নিহত-আহতদের জন্য দোয়া ছাড়াও দেশের শান্তি,সমৃদ্ধি ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানসহ সব জাতির সুখ-শান্তি ও স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পার্সি, যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ পাকিস্তান,সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার,উপদেষ্টা পরিষদের সদস্যগন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার,নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান , লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বিএনপির সহ-সভাপতি এম কে আনোয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গণমান্য ব্যক্তিগন রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে রাষ্ট্রপতির স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। জাতীয় ঈদগাহ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, কাকরাইল জামে মসজিদসহ নগরীর প্রায় ৩৬০টি স্থান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এখানে ঈদের পাঁচটি জামাত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতটি হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল সোয়া নয়টায় শুরু হওয়া এ জামাতে দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। নামাজের পর উঁচু নীচু, ধনী-দরিদ্র, সকল ভেদাভেদ ভুলে মুসলমানরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বাণীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যন এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, জাতীয় পার্টির প্রধান এ এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ও মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশ করেছেন। ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, " আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্রকে কুরবানী করতে উদ্যত হন। মানব ইতিহাসে সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন।'' তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যক্তি ও সমাজ জীবনে সবাই নিজ নিজ অবস্থান থেকে এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্য,সংহতি ও ভ্রাতৃত্ববোধকে সুসংহত করবে। ড. ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেন, " মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভের প্রত্যয়ে প্রিয়বস্তুকে কুরবানির যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, জগতবাসীর জন্য আজও তা অনুকরনীয়।আসুন ঈদ-উল-আজহার মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে একটি শান্তিময়,কল্যাণকর ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করি।'' তিনি আরো বলেন,'' দেশে বন্যা ও প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর'-এর ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝে এবার ঈদ-উল-আজহা উপযাপিত হচেছ '' এ অবস্থায় সমাজের বিত্তবানসহ সকলকে মানবতার কল্যাণে সর্বোচ্চ অবদান রাখার আহবানও জানান প্রধান উপদেষ্টা। ঈদ উপলক্ষে রাজধানীকে মনোরম সাজে সাজানো হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক