২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঈদের দিন শুক্রবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ৯টা থেকে কূটনীতিকদের সঙ্গে এবং ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন শুক্রবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ৯টা থেকে কূটনীতিকদের সঙ্গে এবং ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানান, রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি কূটনীতিক ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৪২৫ ঘ.