২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অটোমেটিক-সিস্টেম ক্রাশ: স্থানীয় তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের অটোমেটিক সিস্টেম ক্রাশ হওয়ায় (স্বয়ংক্রিয় ব্যবস্থা ভেঙে পড়ায়) সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে বলে স্থানীয় তদন্ত কমিটির অনুসন্ধানে জানা গেছে। সোমবার জমা দেওয়া রিপোর্টে তদন্ত কমিটি প্রাথমিকভাবে এটাকেই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ব্রাহ্মনবাড়িয়া, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের অটোমেটিক সিস্টেম ক্রাশ হওয়ায় (স্বয়ংক্রিয় ব্যবস্থা ভেঙে পড়ায়) সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে বলে স্থানীয় তদন্ত কমিটির অনুসন্ধানে জানা গেছে। সোমবার জমা দেওয়া রিপোর্টে তদন্ত কমিটি প্রাথমিকভাবে এটাকেই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী করেছে। স্থানীয়ভাবে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের অটোমেটিক সিস্টেম ক্রাশ হয়ে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশুগঞ্জের ১৩২ কেভি জাতীয় গ্রিড ও উপকেন্দ্রগুলোতে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে পর্যায়ক্রমে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়। এই ঘটনায় ওই দিন কেন্দ্রের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক আব্দুল খালেকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের জানান, কমিটি অনুসন্ধান শেষে সোমবার সকালে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বিপর্যয়ের কারণ হিসেবে অটোমেটিক সিস্টেম ক্রাশকে প্রাথমিক ভাবে দায়ী করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/