ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিভাগ এবং দেশের আরও তিনটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও দু'এক দিন অব্যাহত থাকতে পারে।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত থেকে রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল, ময়মনসিংহ ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রবাহ আরও ২/১ দিন অব্যাহত থাকবে। এর পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।"
তিনি আরো জানান, সোমবার সকাল নয়টায় ঈশ্বরদীতে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এএল/এসকে/১২৫৪ঘ.
bdnews24