সাত বীর পরিবারেরও দাবি যুদ্ধাপরাধের বিচার
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের মা মোসাম্মৎ মকিদুন নেসা; মুক্তিযুদ্ধে ছেলেকে হারিয়ে যিনি বৃদ্ধ বয়সেও হারা না মানা মনোবল নিয়ে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, "আমার আর কিছুই চাওয়ার নেই; একটাই দাবি-যুদ্ধাপরাধীদের বিচার হোক।" শুধু মকিদুন নেসাই নন, জাতীয় স্মৃতিসৌধে রোববার সাত বীরশ্রেষ্ঠর পরিবারই সম্মিলিত কণ্ঠে দাবি তোলেন
