যুদ্ধাপরাধের বিচার না হওয়া বেদনাদায়ক
বিজয়ের ৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ আবারো স্মরণ করছে সেই গৌরবময় গণযুদ্ধকে। মুক্তিযুদ্ধের অসংখ্য সৈনিক এখনো সজাগ, সক্রিয়। বিজয়ের মাসে তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিকেরা। মুক্তিবাহিনীর উপপ্রধান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এর স্মৃতিচারণ ধারণ করেছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ।
