২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের ক্ষমা চাওয়ার ওপর অত গুরুত্ব দিচ্ছে না সরকার: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তির শর্ত হিসাবে তাদের ক্ষমা চাওয়ার ওপর সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। শনিবার নিজের কার্যালয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, "আমার বিশ্বাস সরকার কারাবন্দি শিক্ষকদের ক্ষমা চাওয়ার ওপর অত বেশি গুরুত্ব দিচ্ছে না। ক্ষমা চাওয়ার বিষয়গুলো ওভারকাম করার ব্যবস্থা রয়েছে বলেও মনে করি আমি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তির শর্ত হিসাবে তাদের ক্ষমা চাওয়ার ওপর সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। শনিবার নিজের কার্যালয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, "আমার বিশ্বাস সরকার কারাবন্দি শিক্ষকদের ক্ষমা চাওয়ার ওপর অত বেশি গুরুত্ব দিচ্ছে না। ক্ষমা চাওয়ার বিষয়গুলো ওভারকাম করার ব্যবস্থা রয়েছে বলেও মনে করি আমি।" গত ১১ ডিসেম্বর আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুক্তির কথা উল্লেখ করে বলেছিলেন "এভাবে তাদের মুক্তিলাভের বিষয়টি উভয়পক্ষের জন্য সম্মানজনক হয়েছে বলে আমি মনে করি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমা করার উদ্যোগ সম্পর্কে মইনুল হোসেন বলেছিলেন, "শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আনোয়ার হোসেন ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। তাই এ ব্যাপারে উদ্যোগ নেয়া যেতেই পারে।" উপদেষ্টার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য শনিবার বলেন, "আমি চাই কারাবন্দি সব ছাত্র-শিক্ষকের সম্মানজনক মুক্তি হোক। আমি চেষ্টা করছি যাতে সরকার ও শিক্ষকদের মধ্যে এ ব্যাপারে কোনো দূরত্ব সৃষ্টি না হয়।" ঈদের আগেই শিক্ষকদের মুক্তি হচ্ছে কি না জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে উপাচার্য বলেন, "সরকারি ছুটির কারণে দুই দিন কাজ করা যায়নি। এরপর আবার ঈদের ছুটি। তার আগে মাত্র তিনটি কার্যদিবস রয়েছে। এর মধ্যে শিক্ষকদের মামলার শুনানির দিনও ধার্য রয়েছে।" রোববার বিকেলে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে উপাচার্য জানান। আগস্টের ঘটনার জেরে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে কি না