২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র শিগগিরই

বঙ্গোপসাগরের গভীর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে তৃতীয় দফা আন্তর্জাতিক দরপত্র চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব এখন উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানিগুলোর সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তির ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আরো জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের গভীর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে তৃতীয় দফা আন্তর্জাতিক দরপত্র চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জ্বালানি বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব এখন উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানিগুলোর সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তির ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আরো জানাচ্ছেন মারুফ মল্লিক। জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩১ ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বানের চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে সম্ভব না হলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তা করা হবে।" বিষয়টি এখন উপদেষ্টা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়ে সচিব বলেন, "উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলেই দরপত্র আহ্বান করা হবে।" মোহাম্মদ মহসিন বলেন, "দরপত্র আহ্বানের জন্য আইন মন্ত্রণালয়ের কাছ থেকে ইতিবাচক মতামত পাওয়া গেছে। আর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে ভারত ও মিয়ানমারের সঙ্গে কোনো সমস্যা হতে পারে বলে মনে করি না। পরে যদি কোনো জটিলতা দেখা দেয়, তবে আলোচনা করে সমাধান করা হবে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর তেল-গ্যাস অনুসন্ধানে পুরো বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর এলাকাকে ২৮টি ব্ল